ফ্যাটি লিভার কমানোর উপায় ও সঠিক ডায়েট
Home >Blogs >ফ্যাটি লিভার কমানোর উপায় ও সঠিক ডায়েট

ফ্যাটি লিভার কমানোর উপায় ও সঠিক ডায়েট

Summary

আজকের দ্রুতগতির জীবনে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার এবং প্রসেসড ফুডের ওপর অত্যধিক নির্ভরশীলতা আমাদের অজান্তেই লিভারে মেদ জমিয়ে তুলছে, যাকে আমরা ‘ফ্যাটি লিভার’ বলে থাকি। শুধু স্থূলতা নয়, বরং ভুল জীবনযাত্রাই এই রোগের প্রধান কারণ। তবে সঠিক পথ্য এবং জীবনশৈলীতে সামান্য কিছু পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে আনবেন কীভাবে?

আজকাল অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে হঠাৎ করে রিপোর্টে একটি শব্দ দেখে চিন্তিত হয়েপড়েন, সেটি হল ফ্যাটি লিভার। বাইরে থেকে শরীরে তেমন কোনো লক্ষণ না থাকলেও, ভিতরে ভিতরেএই সমস্যা ধীরে ধীরে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করতে পারে। তবে চিন্তা নেই, ভালো খবরটিহল এই, যে সঠিক জীবনযাপন, নিয়মিত ব্যায়াম এবং উপযুক্ত ডায়েট মেনে চললে ফ্যাটি লিভার দূরকরা যেতে পারে। এগুলি ফ্যাটি লিভারকে হার মানানোর সহজ ঘরোয়া উপায়। 

এই বিস্তারিত লেখায় আমরা জানবো, ফ্যাটি লিভার কী, কেন হয়, ফ্যাটি লিভার কমানোর উপায়, ফ্যাটিলিভার কমানোর জন্য উপযুক্ত ব্যায়াম, ফ্যাটি লিভার রোগে আক্রান্তদের জন্য সঠিক ডায়েট চার্ট এবংকখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ফ্যাটি লিভার ডিজিজ কী, এবং কেন হয়?

ফ্যাটি লিভার রোগটি হল লিভারের এমন একটি পর্যায়, যেখানে লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমাহতে থাকে। সাধারণভাবে লিভারে সামান্য পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু যখন এই চর্বির পরিমাণ৫–১০ শতাংশের বেশি হয়ে যায়, তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। এই অতিরিক্ত চর্বির কারণেলিভার টক্সিক পদার্থ অপসারণে ব্যর্থ হয়, লিভারের কার্যকারিতা হ্রাস পায়। 

ফ্যাটি লিভার মূলত দুই ধরনের হয়ে থাকে, এই দুটি ভাগ হল:

  • অ্যালকোহলিক ফ্যাটি লিভার (অতিরিক্ত মদ্যপানের ফলে)
  • নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD) (মদ্যপান ছাড়াই)

বর্তমানে সাধারণ মানুষের মধ্যে দ্বিতীয় ধরনের সমস্যা, তথা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার সবচেয়েবেশি দেখা যাচ্ছে।

অনেকেরই প্রশ্ন, ফ্যাটি লিভার কেন হয়?

ফ্যাটি লিভার হওয়ার পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করে। সেই কারণগুলি হল,

  • অতিরিক্ত ওজন বা স্থূলতা একটি মূল কারণ
  • দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস-এর ফলেও হওয়ার সম্ভাবনা থাকে
  • উচ্চ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড
  • অনিয়মিত জীবনযাপন
  • বেশি তেল-ঝাল ও বাইরের ফাস্ট ফুড খাওয়া
  • শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভাব
  • মদ্যপানও এর একটি মূল কারণ হয়ে ওঠে

এই কারণগুলো ধীরে ধীরে লিভারের উপর চাপ বাড়ায় এবং অতিরিক্ত চর্বি জমতে শুরু করে।

প্রাকৃতিকভাবে ফ্যাটি লিভার কমানোর কার্যকর উপায়

ফ্যাটি লিভার কমানোর উপায় জানতে চাইলে প্রথমেই জীবনধারা পরিবর্তনের কথা বলতে হয়। কারণজীবনধারা পরিবর্তন করলে অনেকটাই সুরাহা পাওয়া সম্ভব।

১. ওজন নিয়ন্ত্রণে রাখুন

অল্প অল্প করে ওজন কমানো লিভারের চর্বি কমাতে সবচেয়ে কার্যকর। হঠাৎ ডায়েট বা ক্র্যাশ ডায়েট নাকরে ধীরে ধীরে ওজন কমানোই নিরাপদ।

২. নিয়মিত ব্যায়াম করুন

ফ্যাটি লিভার কমানোর ব্যায়াম লিভারের ফ্যাট বার্ন করতে সাহায্য করে।

ফ্যাটি লিভারের জন্য উপকারী ব্যায়ামগুলি হল:

  • প্রতিদিন ৩০ - ৪৫ মিনিট জোরে হাঁটুন
  • হালকা জগিং করুন
  • সাইকেল চালান
  • যোগব্যায়াম (কপালভাতি, ভুজঙ্গাসন, পবনমুক্তাসন)-এগুলি করুন

নিয়মিত শরীরচর্চা করলে লিভারের ফ্যাট ধীরে ধীরে কমতে শুরু করে, ফলে সুস্থতা বাড়তে থাকে।

৩. রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে ফ্যাটি লিভার দ্রুত বাড়ে। তাই নিয়মিত পরীক্ষা ওডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

৪. অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন

অল্প পরিমাণ অ্যালকোহলও ফ্যাটি লিভারের ক্ষতি বাড়াতে পারে। লিভার সুস্থ রাখতে অ্যালকোহল বন্ধকরাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

ফ্যাটি লিভারের সঠিক ডায়েট চার্ট: কী খাবেন, কী খাবেন না

ফ্যাটি লিভার কমানোর ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

যেসব খাবার খাওয়া উচিত:

  • সবুজ শাকসবজি
  • বেশি পরিমাণে ফল (আপেল, পেয়ারা, পেঁপে ইত্যাদি)
  • ওটস, ডাল, হোল গ্রেইন (কিনোয়া, মিলেট, বার্লি, ব্ল্যাক রাইস ইত্যাদি)
  • লো-ফ্যাট দই খান
  • বাদাম (সীমিত পরিমাণে)
  • পর্যাপ্ত জল অবশ্যই খাবেন

এই খাবারগুলো লিভারের চর্বি কমাতে সাহায্য করে।

যেসব খাবার এড়িয়ে চলা উচিত:

  • ভাজাভুজি ও ফাস্ট ফুড
  • অতিরিক্ত মিষ্টি খাবেন না
  • সফট ড্রিঙ্কস-কে না বলুন
  • বেকারি প্রোডাক্ট
  • সাদা চাল ও ময়দা বেশি পরিমাণে
  • অতিরিক্ত লবণ বা অতিরিক্ত লবণযুক্ত খাবার

কারণ, এই খাবারগুলো লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ায়।

ফ্যাটি লিভার হলে কখন ডাক্তারের কাছে যাবেন?

অনেক সময় ফ্যাটি লিভারে তেমন গুরুতর লক্ষণ দেখা যায় না। তবে নিচের সমস্যাগুলো হলে অবহেলানা করে চিকিৎসকের পরামর্শ নিন, 

  • ডান দিকের পেটে ভারী ভাব বা ব্যথা
  • অতিরিক্ত ক্লান্তি
  • হজমের সমস্যা
  • ডায়েট ও ব্যায়ামেও ওজন না কমা

সময়মতো চিকিৎসা না করালে ফ্যাটি লিভার থেকে লিভার ফাইব্রোসিস বা সিরোসিস পর্যন্ত হতে পারে।ভয় পাবেন না, কিছু সাধারণ নিয়ম মেনে চলুন এবং ঠিক সময় ডাক্তারের পরামর্শ নিন, তাহলেই ভালোথাকবেন। 

Frequently Asked Questions 

ফ্যাটি লিভার কি পুরোপুরি ভালো করা যায়?

হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সঠিক ডায়েট ও ব্যায়ামে ফ্যাটি লিভার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ফ্যাটি লিভারে কি ফল খাওয়া যাবে?

হ্যাঁ, তবে সীমিত পরিমাণে এবং কম মিষ্টিযুক্ত ফল খাওয়াই ভালো।

ফ্যাটি লিভারে কতদিনে উন্নতি দেখা যায়?

নিয়মিত ডায়েট ও ব্যায়াম মেনে চললে ৩-৬ মাসের মধ্যে রিপোর্টে লিভারের উন্নতি দেখা যায়।

ফ্যাটি লিভারে কি ওষুধ প্রয়োজন?

সব সময় নয়। অনেক ক্ষেত্রে জীবনধারা পরিবর্তনই যথেষ্ট। তবে সমস্যা গুরুতর হলে ডাক্তার ওষুধ দিতেপারেন।

ফ্যাটি লিভার কি বিপজ্জনক?

অবহেলা করলে অবশ্যই বিপজ্জনক হতে পারে। তাই ঠিক সময়ে চিকিৎসা করান।

Written and Verified by:

Dr. Ajay Mandal

Dr. Ajay Mandal

Consultant - GI & Hepato-Biliary Surgeon Exp: 26 Yr

Gastro Sciences

Book an Appointment

Dr. Ajay Mandal is a Consultant GI & Hepato-Biliary Surgeon at CMRI Hopsital, Kolkata, with over 20 years of experience. He specializes in liver, pancreatic, and colorectal cancers, performing complex surgeries including laparoscopic and robotic procedures.

Related Diseases & Treatments

Treatments in Kolkata

Gastro Sciences Doctors in Kolkata

NavBook Appt.WhatsappWhatsappCall Now