শিশুদের নিউমোনিয়ার লক্ষণ ও প্রতিরোধের উপায়
Home >Blogs >শিশুদের নিউমোনিয়ার লক্ষণ ও প্রতিরোধের উপায়

শিশুদের নিউমোনিয়ার লক্ষণ ও প্রতিরোধের উপায়

Pulmonology | by Dr. Raja Dhar on 25/06/2026

Summary

বাচ্চাদের ইমিউনিটি কম থাকে, তাই তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয় খুব বেশি। এই বিষয়ে সাবধানতাঅবলম্বন করা ভীষণ দরকারি। 

আপনার সন্তানকে সুস্থ রাখতে নিউমোনিয়ার বিষয়ে জেনে রাখুন

শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে নিউমোনিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। প্রতি বছর বহুশিশু এই রোগে আক্রান্ত হয়, বিশেষ করে পাঁচ বছরের কম বয়সি শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। অনেকসময় সাধারণ সর্দি-কাশি ভেবে বিষয়টি অবহেলা করা হয়, কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা না হলেনিউমোনিয়া শিশুর জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। তাই নিউমোনিয়া কী, এর লক্ষণ কী এবং কীভাবেপ্রতিরোধ করা যায়, এই বিষয়গুলো জানা প্রত্যেক মা ও বাবার জন্য অত্যন্ত জরুরি।

শিশুদের নিউমোনিয়া কী?

নিউমোনিয়া হলো ফুসফুসের একটি সংক্রমণজনিত রোগ, যেখানে ফুসফুসের বায়ুথলি (এয়ার স্যাক) পুঁজ বা তরলে ভরে যায়। এর ফলে শিশুর শ্বাস নিতে কষ্ট হয়। শিশুদের নিউমোনিয়া সাধারণতব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণের কারণে হয়। অনেক সময় ঠান্ডা লাগা, ফ্লু বা শ্বাসনালীরসংক্রমণ থেকে নিউমোনিয়া তৈরি হতে পারে। ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কমহওয়ায় তারা সহজেই এই রোগে আক্রান্ত হয়।

শিশুদের নিউমোনিয়া বিভিন্ন ধরণের হতে পারে, যেমন,

  • ভাইরাল নিউমোনিয়া- সিনসিটিয়াল বা এই জাতীয় ভাইরাস থেকে হয়
  • ব্যাকটেরিয়াল নিউমোনিয়া- স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া জাতীয় ব্যাকটেরিয়া থেকে হয়

এছাড়াও, আরও বিভিন্ন কারণে শিশুদের দেহে নিউমোনিয়ার সংক্রমণ ঘটতে পারে।

শিশুদের নিউমোনিয়ার সাধারণ লক্ষণ

শিশুদের নিউমোনিয়ার লক্ষণ বয়সভেদে আলাদা হতে পারে। নবজাতক ও একটু বড় শিশুদের ক্ষেত্রেলক্ষণগুলো ভিন্নভাবে প্রকাশ পায়। আসুন দেখে নেওয়া যাক লক্ষণগুলি।

শিশুদের নিউমোনিয়ার লক্ষণ হিসেবে যেগুলো বেশি দেখা যায়, সেগুলি হল

  • জ্বর, যা অনেক সময় বেশি মাত্রায় হয়
  • ঘন ঘন কাশি, কখনও কফ ও কাশি একসঙ্গে
  • শ্বাস নিতে কষ্ট হওয়া বা দ্রুত শ্বাস নেওয়া
  • বুক চেপে যাওয়ার মতো করে শ্বাস নেওয়া
  • খাওয়া দাওয়ায় অনীহা
  • অস্বাভাবিক কান্না বা দুর্বল হয়ে পড়া
  • ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়, এটা গুরুতর ক্ষেত্রে হয়ে থাকে

অনেক অভিভাবকই প্রশ্ন করেন, “নিউমোনিয়ার লক্ষণ কী?”, এর সহজ উত্তর হলো, জ্বর ও কাশির সঙ্গেযদি শ্বাসকষ্ট যুক্ত হয়, তাহলে সেটিকে কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয়। এক্ষেত্রে দ্রুত আপনারসন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যান। 

Also Read: https://ckbirlahospitals.com/cmri/blog/how-to-keep-asthma-under-control-in-winter-expert-advice-in-bengali

শিশুদের নিউমোনিয়া শনাক্ত করবেন কীভাবে?

  • চেস্ট এক্স-রে
  • বুকের সিটি স্ক্যান
  • প্লুরাল ফ্লুইড কালচার
  • থুতু/কফ পরীক্ষা

চিকিৎসকের নির্দেশ অনুযায়ী পরীক্ষা করান।

শিশুদের নিউমোনিয়া প্রতিরোধের কার্যকর উপায়

নিউমোনিয়া প্রতিরোধ করা চিকিৎসার চেয়ে অনেক সহজ, যদি কিছু বিষয় নিয়মিত মেনে চলা যায়। এরমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল, 

  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: শিশুর হাত নিয়মিত সাবান দিয়ে ধোয়ানো খুবই গুরুত্বপূর্ণ। বাইরে থেকে এলে, খাওয়ার আগে ও টয়লেটব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
  • ধোঁয়া ও দূষণ থেকে দূরে রাখা: সিগারেটের ধোঁয়া শিশুদের ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাড়ির ভেতরে ধূমপান একেবারেই করাউচিত নয়।
  • ঠান্ডা লাগা এড়ানো: হঠাৎ ঠান্ডা বা ভেজা জামাকাপড় শিশুদের নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। আবহাওয়া অনুযায়ী শিশুকেপোশাক পরানো জরুরি। বাচ্চা বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব গা-মাথা মুছিয়ে পোশাক বদলে দিন।

ডায়েট, রোগ প্রতিরোধ ক্ষমতা ও টিকাকরণে নিউমোনিয়া প্রতিরোধ

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে নিউমোনিয়ার মতো সংক্রমণ থেকে অনেকটাই রক্ষাপাওয়া যায়।

  • পুষ্টিকর খাবার: শিশুর খাদ্যতালিকায় প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখতে হবে। ফল, সবজি, ডাল, ডিমও দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন শিশুদের সুষম খাবার খাওয়ান।
  • বুকের দুধের গুরুত্ব: নবজাতক শিশুর জন্য মায়ের বুকের দুধ সবচেয়ে বড় হাতিয়ার। এতে থাকা অ্যান্টিবডি শিশুকেনিউমোনিয়া সহ নানা সংক্রমণ থেকে রক্ষা করে। তাই শিশুকে বুকের দুধ খাওয়ানো অত্যন্ত জরুরি।
  • টীকাকরণ: নিউমোনিয়া প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টীকাকরণের সময়সূচি মেনেচলা খুবই জরুরি।

Also Read: https://ckbirlahospitals.com/bmb/blog/chest-pain-and-breathlessness-in-winter-when-to-see-a-doctor-in-bengali

কখন শিশুদের নিউমোনিয়ার লক্ষণে ডাক্তারের কাছে যাবেন?

অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেন না কখন পরিস্থিতি গুরুতর হচ্ছে। নিচের লক্ষণগুলো দেখাদিলে দেরি না করে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, 

  • শিশুর শ্বাস খুব দ্রুত বা কষ্টকর হলে
  • জ্বর ২–৩ দিনেও না কমলে
  • জ্বরের সঙ্গে পেটে ব্যথা থাকলে
  • শিশু খেতে না চাইলে বা একেবারে নিস্তেজ হয়ে পড়লে
  • বুক চেপে যাওয়ার মতো শ্বাস নেওয়া দেখা গেলে
  • ঠোঁট বা মুখ নীলচে হয়ে গেলে

এই অবস্থায় বাড়িতে বসে চিকিৎসা করা বিপজ্জনক হতে পারে। এই উপসর্গগুলি দেখা গেলে দ্রুতশিশুকে হাসপাতালে নিয়ে যান। ভয় নয়, ঠিক সময়ে চিকিৎসা করান, আপনার সন্তানকে সুস্থ রাখুন।

Frequently Asked Questions (FAQ)

নিউমোনিয়া কি ছোঁয়াচে রোগ?

হ্যাঁ, ভাইরাসজনিত নিউমোনিয়া ছোঁয়াচে হতে পারে এবং কাশি বা হাঁচির মাধ্যমে ছড়াতে পারে।

শিশুদের নিউমোনিয়া কত দিনে সারে?

সঠিক চিকিৎসা পেলে সাধারণত ৭–১০ দিনের মধ্যে অবস্থার উন্নতি হয়, তবে পুরোপুরি সেরে উঠতেআরও সময় লাগতে পারে।

নিউমোনিয়া কি ঘরোয়া উপায়ে ভালো হয়?

হালকা সংক্রমণে ঘরোয়া যত্ন সহায়ক হতে পারে, কিন্তু নিউমোনিয়ায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াজরুরি।

বারবার নিউমোনিয়া হলে কি চিন্তার বিষয়?

হ্যাঁ, বারবার নিউমোনিয়া হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্য কোনো শারীরিক সমস্যার দিকেনজর দেওয়া প্রয়োজন।

নিউমোনিয়ার ছবি (এক্স-রে) কেন করা হয়?

ফুসফুসে সংক্রমণের মাত্রা বোঝার জন্য এক্স-রে করা হয়, যা সঠিক চিকিৎসা নির্ধারণে সাহায্য করে।

Written and Verified by:

Dr. Raja Dhar

Dr. Raja Dhar

Director & HOD of Pulmonology Department Exp: 32 Yr

Pulmonology

Book an Appointment

Dr. Raja Dhar is the Director & Head of Pulmonology Dept. at BM Birla Heart Hospital and CMRI Hospital, Kolkata, with over 27 years of experience. He specializes in interstitial lung disease, asthma & allergy, COPD, sleep medicine, advanced lung function services, interventional & diagnostic pulmonology, rare stroke & orphan lung diseases, and all disciplines of respiratory medicine.

Related Diseases & Treatments

Treatments in Kolkata

Pulmonology Doctors in Kolkata

NavBook Appt.WhatsappWhatsappCall Now