
PCOS বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটি সাধারণ হরমোনজনিত সমস্যা, যা অনিয়মিত মাসিক, ওজন বৃদ্ধি, ব্রণ, অতিরিক্ত লোম এবং গর্ভধারণে সমস্যা সৃষ্টি করতে পারে।
পলিসিস্টিক ওভারি হওয়ার পিছনে কোনও গুরুতর কারণ নেই। এই অসুখ বিভিন্ন কারণে হতে পারে। তবে চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে কয়েকটি তথ্য খুঁজে পেয়েছেন। যেমন-
ডিম্বাশয় বা ওভারির বাইরের অংশে অনেক ছোট ছোট থলি বা ফলিকল তৈরি হয়, যেগুলির মধ্যে সাধারণত তরল পদার্থ থাকে। সেই কারণেই এগুলিকে পলিসিস্টিক ওভারি বলা হয়। আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করে এগুলি দেখা যায়। এই সিস্টগুলি সাধারনত ডিম্বাশয়ের ধার বরাবর সারি বেঁধে থাকে। এই ছোট ছোট সিস্টগুলি সাধারণত বিপজ্জনক নয়। এগুলি মুলত অপরিপক্ক ডিম্বানু, যা ওভুলেশন-এর মাধ্যমে বেরোতে পারেনি। এই অতিরিক্ত ফলিকলগুলিই নানারকম শারীরিক সমস্যার সৃষ্টি করে।
চিকিৎসা অবশ্যই করাবেন। অনেক দেরী হয়ে যাওয়ার আগেই গাইনোকলজিস্টের পরামর্শ নিন। ঠিক সময়ে ডাক্তার দেখালেই বড় সমস্যা এড়ানো সম্ভব।
আপাতদৃষ্টিতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বিপজ্জনক নয়। তবে নিয়ন্ত্রণে না রাখলে ভবিষ্যতে গুরুতর শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন-
পলিসিস্টিক ওভারিতে সন্তানধারণ কিছুটা কঠিন হতে পারে, তবে অসম্ভব নয়। সঠিক চিকিৎসা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ওভুলেশন ট্র্যাক করা, দরকার হলে ফার্টিলিটি চিকিৎসা, ইত্যাদির মাধ্যমে মা হওয়া সম্ভব। মা হওয়ার পরিকল্পনা থাকলে দেরী না করে ডাক্তারের পরামর্শ নিন। কারণ, পলিসিস্টিক ওভারি থাকলে বয়স বাড়লে প্রেগন্যান্সি ঝুঁকিপূর্ণ হতে পারে।
অনেক মেয়েরাই লজ্জায় বা ভয়ে পলিসিস্টিক ওভারি নিয়ে কথা বলতে পারে না। কিন্তু এটা খুব সাধারণ একটি শারীরিক সমস্যা। আপনি একা নন, কথা বলুন, ডাক্তারের পরামর্শ নিন।
আজকের যুগের এই লাইফস্টাইলজনিত অসুখ পলিসিস্টিক ওভারিকে সহজেই হার মানাতে পারবেন আপনি। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন।
সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে অবশ্যই মা হওয়া সম্ভব। ফ্যামিলি প্ল্যানিং থাকলে গাইনোকলজিস্টের পরামর্শ নিন
পিরিয়ডের সমস্যা মানে শুধুমাত্র পলিসিস্টিক ওভারি নয়, অন্য সমস্যাও হতে পারে। দ্রুত ডাক্তার দেখান।
হ্যাঁ ধরা পড়ে, অসুস্থ বোধ করলে দ্রুত ডাক্তার দেখান, এবং পরামর্শ অনুযায়ী আলট্রাসোনোগ্রাফি করান।
Written and Verified by:

Director & HOD Obstetrics & Gynecology Exp: 43 Yr
Obstetrics and Gynaecology
Dr. Bikash Banerjee is Director & HOD of Obstetrics & Gynaecology Dept. at CMRI, Kolkata with over 30 years of experience. He specializes in infertility & ART, laparoscopy & robotic gynaecological surgery, high-risk pregnancies, and complex gynaecological disorders.
Similar Obstetrics and Gynaecology Blogs
Book Your Appointment TODAY
© 2024 CMRI Kolkata. All Rights Reserved.