
শীতের শুষ্ক বাতাস আমাদের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নিয়ে তাকে রুক্ষ ও প্রাণহীন করে তোলে। সঠিক যত্নের অভাবে এই সময়ে ত্বকে চুলকানি, লালচে ভাব বা ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই শীতের এই দিনগুলোতে ত্বকের বিশেষ সুরক্ষা ও বাড়তি যত্নের প্রয়োজন।
শীতকাল মানে প্রচুর পিকনিক, বিয়েবাড়ি, হইহই। কিন্তু, সবকিছুর মধ্যে আমাদের ত্বক হয়ে যায় শুষ্ক। কারণ, শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তার ওপর ঠান্ডা হাওয়া এবং কৃত্রিম গরম (হিটার, গিজার) ত্বকের প্রাকৃতিক তেল বা ময়েশ্চার ব্যারিয়ার ধীরে ধীরে নষ্ট করে দেয়। এর ফলে ত্বক তারস্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে পারে না। এবং এর ফলে, ত্বক হয়ে যায় খসখসে!
শীতের সময় প্রায় প্রতিদিনই আমরা গরম জল দিয়ে স্নান করি, যা আরামদায়ক হলেও ত্বকের জন্যক্ষতিকর। গরম জল ত্বকের প্রাকৃতিক ও স্বাভাবিক তেল আরও দ্রুত তুলে নেয়। শুধু মুখ নয়, হাত, পা, কনুই, হাঁটু এমনকি ঠোঁটেও দেখা দেয় শুষ্ক ত্বকের যন্ত্রণা। ফলে শীতকালে শুষ্ক ত্বকের যত্ন না নিলে ত্বকহয়ে পড়ে খসখসে, ফাটা এবং চুলকানিযুক্ত।
শীতের সময় ত্বকের কিছু পরিবর্তন আমরা প্রায়ই অবহেলা করি। কিন্তু এগুলো ভবিষ্যতে বড় সমস্যারইঙ্গিত হতে পারে। তাই বিপদ বাড়ার আগেই সাবধান হোন, এবং দরকার পড়লে ডার্মাটোলজিস্টকে দেখান।
এই লক্ষণগুলো স্পষ্টভাবে শীতে শুষ্ক ত্বকের যত্ন ঠিক কতটা প্রয়োজন তা জানায়। অনেক ক্ষেত্রে এগুলো একজিমা বা ডার্মাটাইটিসের দিকেও ইঙ্গিত করতে পারে। সুতরাং, এই উপসর্গগুলি দেখা গেলে দ্রুত চিকিৎসা করান।
ডার্মাটোলজিস্টদের কথা অনুযায়ী, শীতকালে স্কিনকেয়ার রুটিন হওয়া উচিত সহজ এবং নিয়মিত।কারণ, ত্বকের যত্নে ফাঁকি দিলে তা খুবই সমস্যা সৃষ্টি করতে পারে।
অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই ত্বকের ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়ায়। সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন।
এগুলি করতে বারণ করা হচ্ছে, কারণ, এই অভ্যাসগুলি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয় এবং শীতেশুষ্ক ত্বকের যত্ন আরও কঠিন করে তোলে। ঠিকমতো ত্বকের যত্ন নিন, কারণ আমাদের দেহের সবচেয়ে বিস্তৃত অঙ্গ হল আমাদের ত্বক, তাকে ভালো রাখা আমাদের কর্তব্য।
সব সময় ঘরোয়া যত্নেই সমস্যার সমাধান হয় না। নিচে উল্লিখিত পরিস্থিতিগুলোর কোনওটি হলে একটুও দেরী না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। যে যে সমস্যাগুলি হলে তৎক্ষণাৎ ডাক্তার দেখাবেন:
এই অবস্থাগুলোতে নিজে নিজে ওষুধ ব্যবহার না করে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া সবচেয়ে নিরাপদসিদ্ধান্ত। বিশেষ করে খসখসে ত্বকের যত্ন এবং খসখসে মুখের যত্ন সঠিকভাবে না নিলে সমস্যা দীর্ঘস্থায়ীহতে পারে।
ত্বকের যত্ন মানে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গকে সুরক্ষিত রাখা
আমাদের ত্বক যেহেতু আমাদের দেহের বাইরের আবরণ, ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, শিরা উপশিরাদের রক্ষায় তার দায়িত্ব অনেক। তাই, ত্বকের যত্ন মানে নিজের শরীরের সম্পূর্ণ যত্নের ভিত্তি।
শীত মানেই শুধু পিকনিক, সোয়েটার আর কম্বল নয়, এই সময় ত্বকের দিকেও বাড়তি নজর দেওয়াপ্রয়োজন। নিয়মিত ময়েশ্চারাইজিং, সঠিক ক্লেনজার ব্যবহার এবং ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চললেইঅনেকটাই কমানো যায় শীতকালীন ত্বকের সমস্যা। মনে রাখবেন, শীতকালে ত্বকের যত্ন শুধু সৌন্দর্যেরজন্য নয়, ত্বকের সুস্থতার জন্যও অত্যন্ত জরুরি।
আপনার ত্বক যদি কথা বলতে পারত, তবে সে নিশ্চয়ই বলত, “এই শীতে আমাকে একটু বেশি যত্নে রাখো!”
ঠান্ডা বাতাস আর কম আর্দ্রতা ত্বকের প্রাকৃতিক তেল কেড়ে নেয়, তাই নিয়মিত ময়েশ্চারাইজার লাগান।
ঈষদুষ্ণ জল ব্যবহার করুন, খুব গরম জল ত্বকের আর্দ্রতা আরও কমিয়ে দেয়।
হ্যাঁ, অন্তত SPF 30 সানস্ক্রিন মাখুন, কারণ UV রশ্মি শীতেও ত্বকের ক্ষতি করে।
Written and Verified by:

Dr. Sanjay Agarwal is a Consultant in Dermatology Dept. at CMRI, Kolkata with over 17 years of experience. He specializes in dermatitis, dermatological surgery, photodermatology, genitourinary dermatology, cutaneous gynaecology, and dermatopathology.
Similar Dermatology Blogs
Book Your Appointment TODAY
© 2024 CMRI Kolkata. All Rights Reserved.