
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সার্জারির ধারণাও দ্রুত বদলেছে। এসে গেছেঅত্যাধুনিক রোবোটিক সার্জারি। এই ব্লগে সেই বিষয়েই আলোচনা করব আমরা।
সার্জারি মানেই মানুষের মনে জাগে ভয়। কারণ, সার্জারি বলতে এক সময় মানুষের মনে হত বড়কাটা, দীর্ঘ হাসপাতালে থাকা এবং সুস্থ হতে দেরী হওয়া। এগুলি ছিল সার্জারির স্বাভাবিক অংশ, সেখানেআজ রোবোটিক সার্জারি রোগীদের জন্য নিয়ে এসেছে আরও নিরাপদ, নিখুঁত ও দ্রুত সুস্থতার পথ।কলকাতার অন্যতম অগ্রগণ্য মাল্টিস্পেশালিটি হাসপাতাল CMRI Kolkata এই উন্নত প্রযুক্তিকে দক্ষচিকিৎসকদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নতুন মানদণ্ড তৈরি করেছে। জেনে নিন রোবোটিক সার্জারি কী, কীভাবে হয়, কখন করা হয়, এবং অন্যান্য তথ্য।
অনেকের মনেই প্রশ্ন থাকে, রোবোটিক সার্জারি কি রোবট নিজে করে? বাস্তবে বিষয়টি ঠিক তেমন নয়।রোবোটিক সার্জারি হল একটি অত্যাধুনিক প্রযুক্তির Robot-Assisted Surgical Technique, যেখানেসার্জেন একটি কন্ট্রোল কনসোলে বসে রোবোটিক আর্ম পরিচালনা করেন। এই আর্মগুলো অত্যন্ত সূক্ষ্মও স্থিরভাবে কাজ করতে পারে, যা মানব হাতের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। মানুষের হাতের পক্ষে যেসমস্ত জায়গাগুলিকে সঠিক ভাবে স্পর্শ করাও সম্ভব নয়, রোবোটিক আর্ম সেইসব জায়গাগুলিতে সহজেএবং নির্ভুলভাবে পৌঁছাতে পারে।
ফলে জটিল অস্ত্রোপচারও অনেক বেশি নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
রোবোটিক সার্জারির জনপ্রিয়তা দিন দিন বাড়ার মূল কারণ এর রোগীবান্ধব সুবিধাগুলি। বিশেষ করেCMRI Kolkata-তে এই সুবিধাগুলি আরও কার্যকরভাবে বাস্তবায়িত হয়। আসুন দেখে নিন রোবোটিকসার্জারিতে রোগীদের জন্য প্রধান উপকারিতাগুলির তালিকা:
অনেক ক্ষেত্রেই রোগীরা কম সময় হাসপাতালে থেকে বাড়ি ফিরতে পারেন, যা মানসিক ও আর্থিক, দু’দিক থেকেই স্বস্তিদায়ক।
রোবোটিক সার্জারির সফলতার পেছনে শুধুমাত্র রোবট নয়, প্রয়োজন হয় সঠিক পরিকাঠামো ওপ্রযুক্তিগত সহায়তা। CMRI Kolkata এই ক্ষেত্রে নিজেদেরকে এক অসামান্য মাত্রায় উন্নীত করতেপেরেছে।
আমাদের CMRI কলকাতা হাসপাতালে রয়েছে:
এই সবগুলি পরিকাঠামো থাকার ফলে সার্জারির প্রতিটি ধাপ, অর্থাৎ প্রি-অপারেটিভ প্রস্তুতি থেকেপোস্ট-অপারেটিভ কেয়ার, পুরোটাই সমান গুরুত্ব ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়।
রোবোটিক সার্জারি শুধুমাত্র কোনও একটি নির্দিষ্ট বিভাগে সীমাবদ্ধ নয়। CMRI Kolkata-তে বিভিন্নবিভাগের সার্জারিতে এই রোবোটিক প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা হচ্ছে।
যে সমস্ত সার্জারিতে রোবোটিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য:
প্রতিটি ক্ষেত্রেই রোবোটিক সার্জারির সাহায্যে আরও নিখুঁত অপারেশন ও উন্নত ফলাফল সম্ভব হয়েছে।
সবচেয়ে উন্নত প্রযুক্তিও তখনই কার্যকর হয়, যখন তা পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রশিক্ষিত সার্জেনরা।CMRI Kolkata-র রোবোটিক সার্জারি টিম গঠিত হয়েছে দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞদের নিয়ে।সেই জন্য, রোবোটিক সার্জারি এখন সহজেই করা সম্ভব, এবং রোগীরা সেরেও ওঠেন তাড়াতাড়ি।
এই অভিজ্ঞ সার্জেনরা নিশ্চিত করেন:
রোবোটিক সিস্টেমের সূক্ষ্মতা এবং সার্জেনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমন্বয়েইCMRI Kolkata-তে রোবোটিক সার্জারি এতটা সফল ও নির্ভরযোগ্য। তাই কোনও শারীরিক সমস্যায়যদি অপারেশন করতে লাগে, ভয় পাবেন না। দ্রুত যোগাযোগ করুন CMRI Kolkata-তে, এবং দেখেনিন রোবোটিক সার্জারির সাহায্যে করানো যায় কিনা।
আজকের দিনে রোবোটিক সার্জারি শুধুমাত্র একটি আধুনিক বিকল্প নয়, বরং অনেক ক্ষেত্রে এটি হয়েউঠেছে সার্জারির ভবিষ্যৎ। কলকাতার CMRI Hospital এই ভবিষ্যৎকে বর্তমানের বাস্তবতায় রূপদিয়েছে। উন্নত প্রযুক্তি, শক্তিশালী পরিকাঠামো এবং অভিজ্ঞ সার্জেনদের মিলিত প্রচেষ্টায় CMRI Kolkata রোগীদের জন্য নিশ্চিত করছে নিরাপদ, নির্ভুল ও মানবিক চিকিৎসা অভিজ্ঞতা।
যাঁরা কম ব্যথা, দ্রুত আরোগ্য এবং উচ্চমানের সার্জিক্যাল কেয়ার খুঁজছেন, তাঁদের জন্য CMRI Kolkata-র রোবোটিক সার্জারি নিঃসন্দেহে একটি বিশ্বাসযোগ্য ও আধুনিক সমাধান।
সুতরাং, অপারেশনে আর ভয় পাবেন না, অত্যাধুনিক প্রযুক্তির সাথে রোবোটিক সার্জারি করান, এবংদ্রুত সুস্থ হয়ে উঠুন।
CMRI হসপিটাল কলকাতার একবালপুরে অবস্থিত। এখানে রয়েছে উন্নত চিকিৎসা পরিষেবা, এবং রোবোটিক সার্জারির সুবিধা।
রোবোটিক সার্জারিতে কাটাছেঁড়া কম হয়, সংক্রমণের সম্ভাবনা কম থাকে, এবং দ্রুত সেরে ওঠাযায়।
সার্জেন নিজে একটি বিশেষ রুমে বসে রোবোটিক আর্ম পরিচালনা করেন। উন্নত প্রযুক্তি ও সার্জেনের অভিজ্ঞতা, এই দুইয়ের মেলবন্ধনেই রোবোটিক সার্জারি সফল হয়।
Written and Verified by:
-Dr.-Sarfaraz-Jalil-Baig-(-Bariatric-%26-AWR-Surgery-).webp&w=256&q=75)
Senior Consultant - GI Surgeon Exp: 30 Yr
Bariatric and Hernia/ AWR Surgery
Dr. Sarfaraz J. Baig is a Senior Consultant GI Surgeon at CMRI, Kolkata, with over 20 years of experience and more than 10,000 surgeries performed. He specializes in laparoscopic and bariatric surgery, hernia repair, abdominal wall reconstruction, biliary surgery, antireflux procedures, and colorectal surgery.
Similar Robotic Surgery Blogs
Book Your Appointment TODAY
© 2024 CMRI Kolkata. All Rights Reserved.